দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা

হে আল্লাহ জগতের সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি দয়ালু এবং পরম করুনাময়!



লক্ষ কোটি দুরুদ পেশ করছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর!


হে আল্লাহ আমাদের কোন যোগ্যতা নেই একমাত্র তোমার দয়া অনুগ্রহ আর রহমতের উপরে আমাদের ভরসা!


তোমার হুকুম অনুসারে রমজান মাসের পুরাপুরি হক আদায় করার তৌফিক আমাদের দান করো!


আমাদের ত্রুটিপূর্ণ এবাদত এর ভুলগুলো ক্ষমা করুন এবং এর নেক লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিন!


নেক গুলো পৌঁছে দিন যথাক্রমে হুজুর পাক সাল্লাল্লাহু সালামের উপর!


বাবা আদম আলাই সালাম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু সালাম পর্যন্ত সকল নবী ও রাসূলদের উপরে নেক পৌঁছান!


সমস্ত সাহাবীগণ, তাবেঈন, তাবেতাবীনদের উপর নেক পৌঁছান!


সমস্ত শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ ইসলাম প্রতিষ্ঠিত তাদের উপরে নেক পৌঁছান!


আমরা যাদের উসিলায় দুনিয়াতে আসলাম,আমাদের বাবা-মার উপরে নেক পৌঁছান!


চার তরিকার চার ইমাম সহ যত পীর পয়গম্বর গাউজ কুতুবরা চলে গেছে তাদের উপর নেক পৌঁছান!


আমাদের পূর্বপুরুষগণ, ওস্তাদগণ, আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী গ্রামবাসী 

সকলের উপর নেক পৌঁছান!


হে আল্লাহ আমাদের: স্ত্রী-সন্তান, ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, ভাইগ্না-ভাগ্নি, নাতি-পুতি আত্মীয়-স্বজন সকলের উপর -

আপনার রহমত বর্ষণ করুন এবং সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন!

এবং আমাদের সকলকে আমাদের বংশধরদের কে কেয়ামত পর্যন্ত হেদায়েতের উপরে রাখুন!


বাংলাদেশ সহ সমস্ত মুসলিম জাহান এবং পৃথিবীর উপর আপনার রহমত দান করুন এবং শান্তি প্রতিষ্ঠা করে দেন!


হে আল্লাহ আমি অযোগ্য, আমাকে ক্ষমা করুন, আপনার অনুগ্রহ দয়া আর রহমতে ক্ষমা করুন!


আমাদের পরিবার ও আমাদের বংশধরদেরকে যতদিন দুনিয়ার উপরে রাখেন হেদায়েতের উপরের রাখিয়েন!


আর যখন কবুল করবেন ঈমানের সহিত শাহাদাতের মউত দান করিয়েন!


দয়াময় আল্লাহ যেইভাবে চললে আপনি রাজি এবং খুশি থাকেন সেইভাবে চলার ব্যবস্থা আপনি আমাদের দান করেন!


দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির ফয়সালা করিয়া দান করেন!


হে আল্লাহ আপনি করুণাময় দয়ালু মেহেরবান!

আপনি ছাড়া আমাদের কোন ইলাহ নাই সৃষ্টিকর্তা নাই রিজিকদাতা নাই ক্ষমা কারী নাই!


আপনার রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাদের

 ক্ষমা করুন!

আমাদের দোয়া কবুল করুন আমীন!! 

Comments

Popular posts from this blog

দেশের সার্বভৌম নিরাপত্তা/The country's sovereign security

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু !!!